ছাত্রদল কর্মীকে হত্যার অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা

০৫ জানুয়ারি ২০২৩, ০৬:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

নেত্রকোনা পৌর ছাত্রদলকর্মী মো. আমজাদ হোসেনকে হত্যার অভিযোগে নেত্রকোনা মডেল থানার সাবেক ওসিসহ ১৫ পুলিশের  বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের বড় ভাই মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন।

মামলায় নেত্রকোনা মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান আলী, এসআই মো. মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

এদিন দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেন, ‘নেত্রকোনা পৌরসভার হোসেনপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে পৌর ছাত্রদলকর্মী মো. আমজাদ হোসেনকে বিনা কারণে ২০১৮ সালের ২১ মে গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে যায় থানা পুলিশ। ওইদিন রাতে তাকে সদর উপজেলার বড়ওয়ারী নামক স্থানে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার চার বছর পর নিহতের বড় ভাই মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে নেত্রকোনা মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান আলী, এসআই মো. মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি সাকের আহমেদ বলেন, ‘মামলা হয়েছে বিষয়টি আমি শুনেছি।’

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬