রাতে না খেয়েও সকালে বাড়ে রক্তে শর্করা, কারণ কী?

১০ নভেম্বর ২০২৬, ১১:১৭ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

ডায়াবেটিসে আক্রান্ত অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পর রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া যায়। রাতে খাবার খাওয়ার পর দীর্ঘ সময় না খেয়েও কেন এমন হয়? এর পেছনে রয়েছে শরীরের হরমোনজনিত একটি প্রক্রিয়া, যা ‘ডন ফেনোমেনন’ নামে পরিচিত। কী কারণে এটি ঘটে এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি। তবে অনেকেই রাতে স্বাভাবিক খাবার খাওয়ার পরও সকালে ঘুম থেকে উঠে রক্তে শর্করার মাত্রা বেশি দেখতে পান। এ জন্য অনেকে রাতের খাবার বা খাদ্যাভ্যাসকে দায়ী করেন। কিন্তু সব ক্ষেত্রে এর কারণ খাবার নয়। শরীরের স্বাভাবিক হরমোনজনিত পরিবর্তনের কারণেও এমন হতে পারে।

সাধারণত রাত ৩টা থেকে সকাল ৮টার মধ্যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়াকে এ নামে পরিচিত করা হয়।

কেন বাড়ে সকালে রক্তে শর্করা:
ভোরের দিকে শরীরে বিভিন্ন হরমোনের কার্যক্রমে পরিবর্তন আসে। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারলে কিংবা ইনসুলিন যথাযথভাবে কাজ না করলে এই বাড়তি গ্লুকোজ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।তাই সকালে রক্তে শর্করা বেশি পাওয়ার অর্থ সব সময় এই নয় যে রাতে বেশি খাওয়া হয়েছে কিংবা খাদ্যাভ্যাসে ভুল ছিল।

ডন ফেনোমেনন নাকি অন্য কোনো সমস্যা:
সকালে রক্তে শর্করা বেড়ে যাওয়ার আরেকটি সম্ভাব্য কারণ হলো ‘সোমোজি ইফেক্ট’। এ ক্ষেত্রে রাতে ঘুমের মধ্যে রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যায়। এর প্রতিক্রিয়ায় শরীর কিছু হরমোন নিঃসরণ করে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। ডন ফেনোমেনন ও সোমোজি ইফেক্টের পার্থক্য বুঝতে রাতের বিভিন্ন সময়ে রক্তে শর্করা পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে রাত ৩টার দিকে পরীক্ষা করলে এ বিষয়ে ধারণা পাওয়া যায়। তবে পরীক্ষার সময় ও পদ্ধতি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।

যেসব লক্ষণে সতর্ক হবেন:
ডন ফেনোমেননের নির্দিষ্ট কোনো লক্ষণ না থাকলেও সকালে ঘুম থেকে উঠে কারও কারও অতিরিক্ত পিপাসা, ক্লান্তি কিংবা চোখে ঝাপসা দেখার সমস্যা হতে পারে। বারবার সকালে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে দীর্ঘমেয়াদে স্নায়ু, কিডনি ও চোখের ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করে এর ওঠানামার ধরন বোঝা জরুরি।

সকালে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে:
ডন ফেনোমেননের কারণে সকালে রক্তে শর্করা বেড়ে গেলে কয়েকটি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

ওষুধের সময় ও মাত্রা: চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধের সময় ও মাত্রা পরিবর্তনের পরামর্শ দিতে পারেন। নিজে থেকে ওষুধের মাত্রা পরিবর্তন করা যাবে না।

রাতের খাবার: গভীর রাতে অতিরিক্ত কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাওয়া এড়িয়ে চলা ভালো। প্রয়োজনে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শে ঘুমানোর আগে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত পরিমিত খাবার খাওয়া যেতে পারে।

রাতে না খেয়েও সকালে বাড়ে রক্তে শর্করা, কারণ কী? শরীরচর্চা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত কঠোর ব্যায়াম না করাই ভালো।

পর্যাপ্ত ঘুম: অনিয়মিত ঘুম ও ঘুমের অভাব রক্তে শর্করার মাত্রায় ওঠানামা বাড়াতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো জরুরি।

রক্তে শর্করা পরীক্ষার সঠিক সময়
ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাড়িতে গ্লুকোমিটারের মাধ্যমে রক্তে শর্করা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। এ পদ্ধতিকে বলা হয় সেলফ মনিটরিং অব ব্লাড গ্লুকোজ (এসএমবিজি)। এর মাধ্যমে নিজের রক্তে শর্করার পরিবর্তন পর্যবেক্ষণ করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ও ওষুধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

পরীক্ষার ফল নির্ভরযোগ্য করতে মানসম্মত ও নির্ভুল গ্লুকোমিটার ব্যবহার করা উচিত। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষার ফল নিয়মিত লিখে রাখলে রক্তে শর্করার ওঠানামার ধরন বোঝা সহজ হয়।

‎‘যারা দেশকে বারবার রক্তাক্ত করেছে, তাদের যেভাবে দমন করা প্…
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে গেল যুব উন্নয়ন কর্মকর…
  • ১০ নভেম্বর ২০২৬
৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950