নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 

১০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার মদনে মরাগাংয়ের পানিতে ভাসমান অবস্থায় যত মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ৮ নম্বর ফতেপুর ইউনিয়নের দেউসোহিলা ছালাকান্দা গ্রামে তার নিজ বাড়ির পেছনে সংলগ্ন মরানদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যত মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান যত মিয়া। পরদিন সকালে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সোমবার বিকেলে তার ভাতিজা আবু মুসলিম ওরফে উলাত বাড়ির পেছনে মরানদীতে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে শনাক্ত করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, যত মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার মানসিক সমস্যাও ছিল এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। তার স্ত্রী আগেই মারা গেছেন। এক ছেলে ঢাকায় কর্মরত এবং এক মেয়ে রয়েছেন। মেয়ে শারমিন আক্তার বাবার দেখাশোনা করতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে চলাফেরা করতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পেছনের মরানদীতে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

মদন থানার ওসি সালাহ উদ্দিন করিম বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
উপকূল থেকে জাতীয় নেতৃত্বে তরুণ আকিল আহমেদ
  • ১০ নভেম্বর ২০২৬
জামালপুরে রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে কার্যক্রম আ.লীগের নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি গণতান্ত্রিক …
  • ১০ নভেম্বর ২০২৬
ভুল থেরাপিস্ট বেছে নিয়েছেন কিনা বুঝবেন যে ৭ লক্ষণে
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950