আজিজুল হক কলেজে যুবকের লাশ

২৯ ডিসেম্বর ২০২২, ১১:৩০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
গুড়ায় সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গুড়ায় সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ © সংগৃহীত

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠ থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সকালে ক্রিকেট খেলতে কয়েকজন ছাত্র কলেজ মাঠে আসেন। এ সময় মরদেহ দেখতে পেয়ে খবর দেন। ওই ব্যক্তির পরনে জ্যাকেট, জিন্স প্যান্ট ও স্যান্ডেল ছিল। মরদেহ উদ্ধারের সময় পকেটে পরিচয় শনাক্ত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি।

আরো পড়ুন: রাজধানীতে প্রাইভেট কারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

ওসি জানান, তার শরীরে আঘাতের চিহ্নও নেই। মরদেহের পাশ থেকে আরেক জোড়া স্যান্ডেল, লাইটার, সিগারেট ও পানির বোতল পাওয়া গেছে। পানির বোতলের গন্ধে ধারণা কারা যায় এতে অন্য পানীয় দ্রব্য থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই কাজ করছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close