সরকারি বই বিক্রির অভিযোগে মামলা, কারাগারে দুই শিক্ষক

২৩ ডিসেম্বর ২০২২, ০৮:৪১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
সরকারি বই বিক্রির অভিযোগে মামলা, কারাগারে দুই শিক্ষক

সরকারি বই বিক্রির অভিযোগে মামলা, কারাগারে দুই শিক্ষক © ফাইল ছবি

সরকারি বই বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলায় দুই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তারা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদরাসার শিক্ষক (সুপার) নুরুল আমিন ও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. সোলাইমান। এর আগে এ ঘটনায় আবুল কাশেম নামে এক অভিভাবক বাদী হয়ে দুই শিক্ষক সহ নাম উল্লেখপূর্বক মোট পাঁচজনের নামে থানায় মামলা দায়ের করে।

আসামিরা লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারক আবু ইউছুফ গত বুধবার (২০ ডিসেম্বর) তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় সুপার নুরুল আমিন, সহকারী শিক্ষক মো. সোলাইমান ছাড়াও আসামি করা হয়েছে মো. জাহের, বইয়ের ক্রেতা মোশারেফ হোসেন ও পিকআপচালক বিশাল চৌধুরীকে। এছাড়াও মামলার প্রেক্ষিতে পুলিশ আটক মোশারেফ ও বিশালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে তদন্ত করে জাহের ছাড়া অপর চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় তারা।

আরও পড়ুন: প্রকৌশল খাতে কাজে আগ্রহীদের প্রশিক্ষণ দেবে এনার্জেটিক একাডেমি

মামলার এজাহারে বলা হয়েছে, মাদরাসার সুপার নুরুল আমিন প্রতি বছর চাহিদার চেয়ে বেশি পরিমাণ বই সংগ্রহ করেন। পরে অতিরিক্ত বই তিনি বিক্রি করে দেন। গত ২৯ অক্টোবর দুপুরে সরকারি বই কেনাবেচার সময় দু'জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ সময় ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ হাজার ৯৯৯টি বই একটি পিকআপভ্যানসহ উদ্ধার করা হয়।

এ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, আসামিরা উচ্চ আদালত থেকে নেয়া ছয় সপ্তাহের জামিনে ছিলেন। আজ তাঁরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।

জুলাই যাদুঘরের মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ রাষ্ট্রীয় আচার…
  • ২৩ আগস্ট ২০২৬
গাজীপুরে কৃষক দল নেতার কার্যালয় লক্ষ্য করে গুলি
  • ২৩ আগস্ট ২০২৬
লজ্জার দিনেও বড় সুখবর, ইতিহাসসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদ…
  • ২৩ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যা: সংবাদ সম্মেলনে কাঁদলেন পুলিশ কমিশনার
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ২, দায় স…
  • ২৩ আগস্ট ২০২৬