আর্জেন্টিনার সমর্থকদের দু’পক্ষের সংঘর্ষে তরুণের মৃত্যু

০৮ ডিসেম্বর ২০২২, ০৮:২৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
আর্জেন্টনার সমর্থকদের সংঘর্ষে তরুণের মৃত্যু মৃত্যু হয়েছে

আর্জেন্টনার সমর্থকদের সংঘর্ষে তরুণের মৃত্যু মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

ভোলা সদর উপজেলার চেউয়াখালী গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক তরুণ নিহত হয়েছেন। মো. রিদয় (২০) নামের ওই তরুণ ধনিয়া ইউনিয়নের ইব্রাহিম হোসেনের ছেলে।

সংঘর্ষে মঙ্গলবার রাত ৯টার দিকে আহত হয় রিদয়। পরে তাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হন। বুধবার তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা ইব্রাহিম হোসেন স্থানীয় মহিউদ্দিন নয়নসহ ১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। ভোলা সদর থানার ওসি শাহিন ফকির এ তথ্য জানিয়েছেন। 

ওসি বলেন, গত ৩ ডিসেম্বর বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার সমর্থকরা খাওয়া-দাওয়ার আয়োজন করেন। খাবার পরিবেশন নিয়ে রিদয়ের সঙ্গে মহিউদ্দিন গ্রুপের ঝগড়া ও পরে মারামারি হয়। এর জেরে মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে রিদয় গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে বুধবার মারা যান।

বিসিএসসহ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে নানা উদ্যোগ, সংসদ…
  • ১০ নভেম্বর ২০২৬
আ ফ ম মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার …
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950