ওবায়দুল কাদেরের ছবি বিকৃতি, কারাগারে ইজিবাইক চালক

২০ নভেম্বর ২০২২, ০৭:২৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
গ্রেপ্তার স্বপন মিয়াজী

গ্রেপ্তার স্বপন মিয়াজী © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করার অভিযোগে মো. স্বপন মিয়াজী (৩৫) নামের এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বপন মিয়াজী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেগমপুর গ্রামের আবুল হোসেন মিয়াজীর ছেলে।

জানা গেছে, মো. স্বপন মিয়াজী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে।

আরও পড়ুন : বিশ্বকাপের পুরো সময় জুড়ে থাকবে জাকির নায়েকের বক্তব্য

এতে ওবায়দুল কাদেরসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে শনিবার (১৯ নভেম্বর) রাতে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মামলা দায়েরের পর শনিবার রাতেই স্বপন মিয়াজীকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence