রাবি অধ্যাপক তাহের হত্যা:

আসামিদের রিভিউ শুনানি ২৪ নভেম্বর

১৭ নভেম্বর ২০২২, ০১:৪০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
অধ্যাপক ড. এস তাহের

অধ্যাপক ড. এস তাহের © ফাইল ফটাে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও তার বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শুনানির জন্য এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাষ্ট্রপক্ষে ছিলেন।

আরও পড়ুন: স্কুলছাত্রীরাই বেশি যৌন হয়রানির শিকার

গত ৬ অক্টোবর রাবি অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও তার  বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহালের রায়ের কার্যকারিতা রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে আসামিদের রিভিউ শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন আদালত।

আপিল বিভাগ গত ১৪ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও তার বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close