জেলেরা মাছ ধরতে গিয়ে পেলেন কলেজছাত্র মনিরের লাশ

১২ নভেম্বর ২০২২, ১২:৪৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
করোতোয়া নদী থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে

করোতোয়া নদী থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ হওয়ার দু’দিন পর মনির হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সকালে পৌর এলাকার রূপপুর মহল্লায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয় তার।

মনির হোসেন রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশা শ্রমিক হারুন অর রশিদের ছেলে। তিনি মওলানা সাইফউদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

মনিরের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মনির বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে নৌকায় ঘুরে বেড়াচ্ছিলেন। রাতে সবাই বাড়ি ফিরে এলেও সে ফেরেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার ভোরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা ভাসমান মরদেহ দেখে স্বজনদের খবর দেয়।

আরো পড়ুন: প্রতিপক্ষের গুলিতে ছাত্রদলের সাবেক নেতা নিহত

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে লাশ। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬