ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করে বখাটের মারধরের শিকার শিক্ষক

১০ নভেম্বর ২০২২, ০৯:২৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
হামলায় আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে

হামলায় আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে © সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই বখাটের বিরুদ্ধে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত ওই শিক্ষককে সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় আঙিনায় এ ঘটনা ঘটে। স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেয় বলে জানান আহত শিক্ষক।

জানা গেছে, উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে নানাভাবে অশালীন আচরণ করে আসছিল একই বিদ্যালয়ের সাবেক ছাত্র আলামিন হোসেন ও রমজান আলীসহ তার সহযোগীরা। এ ঘটনার প্রতিবাদ করেন বিদ্যালয়ের ইংরেজি ও শরীর চর্চা বিভাগের শিক্ষক মো. তোফাজ্জল হোসেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আপত্তিকর মেলামেশার প্রতিবাদ করায় প্রধান শিক্ষকাকে মারধর

এর জের ধরে বুধবার বিদ্যালয়ে আসার পর শিক্ষক তোফাজ্জল হোসেনকে মোবাইল ফোনে ডেকে কক্ষ থেকে বাইরে আসতে বলে ওই দুই ছাত্র। বাইরে এলে স্কুল আঙিনায় নিয়ে ওই শিক্ষককে অশালীন ভাষায় গালাগাল করে। একপর্যায়ে দুজনে মিলে শিক্ষককে কিল-ঘুসি মেরে মারাত্মক আহত করে পালিয়ে যায়।

প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, বিদ্যালয় চলাকালে ১০-১২ জন বখাটে গেটের বাইরে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানিয়ে ওই বখাটেদের সতর্ক করেছি। এতে ক্ষিপ্ত হয়ে ইংরেজি শিক্ষকের ওপর তারাই হামলা করেছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close