এক সপ্তাহে দুই ছাত্রীর একইভাবে মৃত্যু, পড়তোও একসঙ্গে

০৯ নভেম্বর ২০২২, ১১:৫১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
একই বিদ্যালয়ের দুই ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে

একই বিদ্যালয়ের দুই ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে © প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে এক সপ্তাহের ব্যবধানে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রীর বিষপানে মৃত্যু হয়েছে। তারা আড়াইপাড়া মাজেদা মজিদ উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষার্থী। দুজনেই ঘাস নিধনের কীটনাশক পান করেছিল। বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী মঙ্গলবার দুই শিক্ষার্থীর কীটনাশক পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জেমি আক্তার কীটনাশক পান করে। ঢাকার একটি হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় সে। জেমি আড়াইপাড়া গ্রামের জামান মিয়ার মেয়ে।

গত শনিবার অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তারও কীটনাশক পান করে। চিকিৎসা শেষে রোববার বাড়িতে নিয়ে গেলে এলে সোমবার তারও মৃত্যু হয়। দু’জনের একইভাবে মৃত্যু নিয়ে এলাকায় রহস্য দেখা দিয়েছে।

আরো পড়ুন: রড দিয়ে পিটিয়ে ঢাবি শিক্ষার্থীকে হাসপাতালে পাঠালো ছাত্রলীগ কর্মী

বিদ‍্যালয়ের অভিভাবক সদস‍্য আজাহারুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থী ঘাস মারার বিষ খেয়েছিল। তাদের একইভাবে মৃত্যু রহস্যজনক মনে।

মাজেদা মজিদ উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী বলেন, নিহত দুই শিক্ষার্থী বিদ‍্যালয়েরই ছাত্রী। তবে তারা কেন বিষপান করেছে তা জানেন না।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়ে সখীপুর থানায় কোনও তথ্য নেই।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close