বাবার মুক্তি চেয়ে স্কুলছাত্রের সংবাদ সম্মেলন

০৫ নভেম্বর ২০২২, ০৮:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
শিক্ষার্থী শরিফুল ইসলাম রাফি

শিক্ষার্থী শরিফুল ইসলাম রাফি © সংগৃহীত

কক্সবাজার শহরের ব্যবসায়ী শহীদুল ইসলামের মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার ছেলে ১০ম শ্রেণীর শিক্ষার্থী শরিফুল ইসলাম রাফি।  শনিবার (৫ নভেম্বর) সাড়ে ১২টার দিকে কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
 
লিখিত বক্তব্যে শরিফুল ইসলাম রাফি জানায়, তার বাবা শহীদুল ইসলাম কক্সবাজার শহরের আইবিপি রোডের একজন ব্যবসায়ী। যেখানে তার বাবা ছাড়াও আরও ৪ জন ব্যবসায়ী দোকান করে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে গোপনে দায়ের করা একটি মামলায় কারাগারে আছেন তার বাবা। একই মামলায় কারাগারে  রয়েছেন তার চাচাতো ভাই ও একই স্থানের ব্যবসায়ী মোস্তফা মহসীন।

রাফি বলেন, তার বাবা শহীদুল ইসলাম ও চাচাতো ভাই মোস্তফা মহসীন ছাড়াও আইবিপি রোডের ওই স্থানে আবছার, কামাল ও সাধন বড়ুয়া নামের ব্যবসায়ীর দোকান রয়েছে। দোকানগুলো কক্সবাজারের ডা. নুরুল আজিম নামের এক ব্যক্তির কাছ থেকে দীর্ঘ ৫০ বছর আগে ভাড়া নেওয়া। চাচার মৃত্যুর পর একটি তার বাবা শহীদুল ইসলাম, অপর চাচার মৃত্যুর পর চাচাতো ভাই মোস্তফা মহসীন ধারাবাহিকভাবে দোকান নিয়ে ব্যবসা করে আসছেন। একই সঙ্গে ডা. নুরুল আজিমের মৃত্যুর পর তাঁর সন্তান মাহবুল আজিম খুলু দোকানের ভাড়া নিয়ে আসছেন। এরপর কিছুদিন মাহবুল আজিম খুলুর ভাই আনোয়ারুল আজিমও দোকানের ভাড়া আদায় করেছেন। 

আরও পড়ুন: স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়

কিন্তু মধ্যখানে তারা ভাড়া নেওয়ায় অনীহা প্রকাশ করায় ব্যবসায়ীরা আদালতে ভাড়া দিয়ে আসছেন। কারণ এ দোকানের জমি নিয়ে বর্তমানে মাহবুল আজিম খুলু আদালতে মামলা করেছেন। পিতৃ সম্পদ পাওয়ার জন্য মামলাটি করেন তিনি। একই সঙ্গে দখল-বেদখল রোধে আদালতে এ দোকানের জমিতে ১৪৪ ধারা জারি করেছেন।  

রাফির অভিযোগ, জনৈক মোর্শেদ ফরাজী নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে দোকান উচ্ছেদ করার অপতৎপরতা চালাচ্ছে। এতে প্রতিবন্ধকতা তৈরি করায় আদালতে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা করে। মামলায় নোটিশ গোপন করে পুলিশকে ম্যানেজ করে প্রতিবেদন দাখিলও করে। অজান্তে দায়ের করা মামলায় পুলিশ তার বাবা ও চাচাতো ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তাদের জামিনের জন্য আইনগত প্রচেষ্টা চলছে। এর মধ্যে আদালতে ১৪৪ ধারা অমান্য করে দোকান উচ্ছেদ করার জোর তৎপরতা চালাচ্ছেন মোর্শেদ ফরাজী।

রাফি জানান, আমাদের আরও মামলা করে হয়রানীসহ নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা আতংকিত রয়েছে উল্লেখ করে ন্যায় বিচার চেয়েছে এ শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের পরিবারের অন্যান্য সদস্যরাও। তবে, এ বিষয়ে জমির মালিকদের কেউ কোনো কথা বলতে রাজি হয়নি।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close