পুলিশকে বাঁশ দিয়ে পেটানো সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

০৪ নভেম্বর ২০২২, ০৯:১৪ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
গ্রেফতার ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব মো. সজীব রায়হান

গ্রেফতার ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব মো. সজীব রায়হান © সংগৃহীত

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব মো. সজীব রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) গভীর রাতে সাভার পৌর এলাকার কোটবাড়িতে দলীয় কর্মসূচি চলাকালে তাকে গ্রেফতার করা হয়। সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ছাত্রদল নেতা সজীব পৌরসভার কোটবাড়ি এলাকার মৃত সদর আলী বেপারীর ছেলে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব তিনি।

জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছরের ২৮ ফেব্রুয়ারি লেখক মুস্তাকের মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ছাত্রদল। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রদল নেতা সজীব পুলিশের ওপর বাঁশ নিয়ে আক্রমণ করে।

আরো পড়ুন: সেই নেত্রীকে এবার কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বহিষ্কার

বিষয়টি গণমাধ্যমে প্রচারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে তাঁকে গ্রেফতারে অভিযান চালাচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসআই মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, সজীব আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। এতদিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে কোটবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close