সেই নেত্রীকে এবার কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বহিষ্কার

০৩ নভেম্বর ২০২২, ০২:৩৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
বাবলী আক্তার

বাবলী আক্তার © সংগৃহীত

গরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে এবার কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধরণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের প্যাডে এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া তাকে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছিল।

ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।

এর আগে গরু চুরির মামলায় বুধবার ভোরে  ধামরাই থানা পুলিশ তাকে নয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। বাবলী আক্তার সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাবলী চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রাখতেন এবং পরে সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬