ফের রিমান্ডে বিমানের ৫ কর্মকর্তা

২৯ অক্টোবর ২০২২, ০৪:৫৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স © সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পাঁচ কর্মকর্তার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৯ অক্টোবর) এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম। তারা হলেন আওলাদ হোসেন, জাহাঙ্গীর আলম, এনামুল হক, হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।

পুলিশ এদিন তাদের আদালতে হাজির করলে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাদের বিমানবন্দর থানায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২২ অক্টোবর তাদের আদালতে হাজির করলে রাজধানীর দক্ষিনখান থানার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করে রিমান্ডে নেয়া হয়েছিল।

আরও পড়ুন: বিনাখরচে তুরস্কে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ

উল্লেখ্য, গত ২১ অক্টোবর বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। পরবর্তীতে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ ২১ অক্টোবর রাতে তাদের গ্রেপ্তার করে।

বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬