চার্জারের তার গলায় পেঁচিয়ে শিশুকন্যাকে হত্যার পর থানায় মা

২৭ অক্টোবর ২০২২, ০২:৪২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
মৌমিতা পাল

মৌমিতা পাল © ফাইল ছবি

মোবাইলফোনের চার্জারের তার দিয়ে শিশুটির গলায় ফাঁস দিয়ে হত্যা করেন জন্মদাত্রী মা। চার বছরের মেয়েকে হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসর্পণ করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে জয়পুরহাট শহরের বারিধারা এলাকায়।

জয়পুরহাটে পারিবারিক কলহ ও হতাশার জেরে সাড়ে চার বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ওই মা। 

নিজ কন্যাকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করা মৌমিতা পাল (৩০) সোনালী ব্যাংকের জয়পুরহাটের পাঁচবিবি শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা নয়ন পালের স্ত্রী। স্বামীর চাকরির সুবাদে গত পাঁচ বছর ধরে জয়পুরহাট শহরের বারিধারা এলাকায় বসবাস করেন তারা।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে নয়ন পাল ও মৌমিতার দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। তারপর কন্যাসন্তানের জন্মের পর দাম্পত্য কলহের পাশাপাশি মৌমিতা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মৌমিতা মোবাইলফোনের চার্জারের তার দিয়ে শিশুটির গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। পরে থানায় এসে ঘটনা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

ওসি আরও বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬