নিয়ন্ত্রণহীন মোটারসাইকেলে প্রাণ গেল স্কুলছাত্রের

২৪ অক্টোবর ২০২২, ১২:০৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের © প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ সোমবার সকালে পৌর এলাকার বাস টার্মিনালের সামনে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহাদ আলি (১৬) নামে ওই ছাত্র সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের আকছেদ আলির ছেলে। সে শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত জজ মিয়া জসিম উদ্দিনের ছেলে।

আরো পড়ুন: খেলার মাঠে কথাকাটাকাটি, কলেজছাত্রকে কুপিয়ে আহত

চুয়াডাঙ্গা সদর থানার এসআই হাসান বলেন, সকালে শ্রীকোল বোয়ালিয়া থেকে মোটরসাইকেল মেরামত করার জন্য চুয়াডাঙ্গায় আসছিল আহাদ আলি ও জজ মিয়া। টার্মিনালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আহাদ মারা যায়।

আহত জজ মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬