তিনজন মিলে শিশু ছাত্রকে নির্যাতন, শিক্ষক গ্রেফতার

২১ অক্টোবর ২০২২, ১১:২৬ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার এক ছাত্রকে নির্যাতনের অভিযোগে উঠেছে এক শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক মাসুদ বিন ওয়ালীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

ওই ছাত্রের পরিবারের দায়ের করা মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে। ২২ বছর বয়সী মাসুদ সদর উপজেলার আলাকপুর গ্রামের মাদ্রারাসায়ে কাশেমিয়া এতিমখানার শিক্ষক।

আরো পড়ুন: দলবল নিয়ে শিশু শিক্ষার্থীকে পেটালেন আরেক শিশুর বাবা

দশ বছরের ওই ছাত্র মাদ্রাসাটির হেফজ বিভাগে পড়াশোনা করে। তার বাড়ি একই এলাকার আহরন্দ গ্রামে। তার বাবা বলেন, বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রী ছেলেকে দেখতে মাদ্রাসা যায়। ছেলে দেখা করতে আসলে তার মুখের বিভিন্ন জায়গায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত চিহ্ন দেখেন।

শিক্ষকের পাশাপাশি মাদ্রাসার দুই ছাত্রও তার ছেলেকে মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close