চুরির অভিযোগে মা-ছেলেকে সারা রাত নির্যাতন

১৯ অক্টোবর ২০২২, ০৪:০০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
 মা ও ছেলেকে নির্যাতন

মা ও ছেলেকে নির্যাতন © সংগৃহীত

সিঁধ কেটে চুরি করার মিথ্যা গল্প সাজিয়ে  ঘটনা মা ও ছেলেকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সারারাত ধরে তাদের দুইজনকে নির্যাতন করা হয়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ছেলে সোহাগ (২৫) এবং মা আয়েশা বেগম (৪৫) গুরুতর আহত হওয়ায় তাকে  ভর্তি করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সোহাগ।

অভিযোগের সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত তারামিয়ার ছেলে জালাল এবং মৃত সাধুর ছেলে আলীর সঙ্গে আয়েশা বেগমের প্রতিবন্ধী মেয়ের বিয়ের বিষয়ে পূর্ব শত্রুতা রয়েছে। এরই মধ্যে জালাল ও আলী আয়েশাকে দেখে নিবে বলে হুমকি দেন। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে আয়েশা এবং তার ছেলে সোহাগ কে ঘুম থেকে তুলে নেয় জালাল, আলী সহ কয়েকজন।

আরও পড়ুন: আলিম পরীক্ষা দেবেন ৯৪ হাজারের বেশি শিক্ষার্থী

তাদেরকে একই গ্রামের ছানার বারিতে নিয়ে গিয়ে জালাল এবং আলী বলে যে তোরা ছানার তাঁতের ঘরে সিঁধ কেটেছিস। এই কথা বলে মা- ছেলেকে তারা এলো পাথারী ভাবে লাঠিসোটা দিয়ে পিটাতে থাকে। এক সময় আয়েশা অজ্ঞান হয়ে পড়লে নির্যাতনকারীরা তাদেরকে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। এর পর আহত ছেলে সোহাগ তার মা কে সুশ্রুষা করে কিছুটা সুস্থ হলে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। সোহাগ নিজেও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস আই আবু বকর অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, এ বিষয়টি এস আই মামুন মিয়া তদন্ত করবেন।

ট্যাগ: চুরি
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬