মেডিকেল কলেজের লিফট থেকে লাশ উদ্ধার

০৯ অক্টোবর ২০২২, ০১:৫৫ PM
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

সাতক্ষীর মেডিকেল কলেজ হাসপাতালের অকেজো লিফটের মধ্যে থেকে সৈয়দ আলী মন্ডল (৮৬) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। নিখোঁজের পাঁচ দিন পর রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহটি দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্গন্ধ বের হলে বিষয়টি নজরে আসে।

নিহত সৈয়দ আলী মন্ডল সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের সৈয়দ আলীর ছেলে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানিয়েছে তার পরিবার। 

নিহতের ভাতিজা লোকমান মন্ডল জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান সৈয়দ আলী মন্ডল। সেখান থেকে তিনি ওষুধপত্র নিয়ে আরও কিছু ওষুধ নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বুধবার সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। 

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম জানান, এখনো মরদেহটি উদ্ধার করা যায়নি। উদ্ধারের পর বিস্তারিত জানাতে পারবো। লিফটটি অকেজো। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, এটা দুর্ঘটনা। অকেজো ফাঁকা লিফটে উঠতে গিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে গেছেন। 

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close