বঙ্গবন্ধুকে কটূক্তি, কর্নেল রশিদের জামাতার ৭ বছরের কারাদণ্ড

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৬ PM
ফুয়াদ জামান

ফুয়াদ জামান © সংগৃহীত

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানের জামাতা ফুয়াদ জামানকে (৪৩) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ১৫ আগস্ট ফুয়াদ ফেসবুকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। সেই সঙ্গে আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানান। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৬ জানুয়ারি এই মামলার অভিযোগ গঠন করেছিলেন আদালত। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালের ৪ জুলাই পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে এ রায় ঘোষণা করেন আদালত।

তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence