বাঁচানো গেল না এসএসসি পরীক্ষার্থী আলমাসকে

২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:০৯ PM
ফেনীর ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী মারা গেছে

ফেনীর ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী মারা গেছে © প্রতীকী ছবি

ফেনীর ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী আলমাস উদ্দিন (১৭) আর নেই। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে চট্টগ্রামের আন্দর কিল্লা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত হয়েছিল সে। আলমাস ফেনীর শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

রোববার উপজেলার ফাজিলপুর কাদরী হাই স্কুল কেন্দ্রে কৃষি পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে আলীনগর এলাকায় বাসের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত হয়। অপর দুই পরীক্ষার্থী হলো- আবদুল্লাহ আল মামুন (১৬) ও জহির উদ্দিন (১৭)।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ছবি তুলে টাকা দাবি, অতপর...

এ ছাড়া আলমাসের মা হাসিনা আক্তার (৫০) ও চালক আনোয়ার হোসেন (২০) আহত হন। তাদের প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি ও পরে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন,বাসচালককে আসামি করে মামলা হয়েছে। আহত এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬
এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
কুপিয়ে শিবির নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ…
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬