বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ছবি তুলে টাকা দাবি, অতপর...

২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৬ AM
অভিযুক্ত যুবক রামকৃষ্ণ দেবনাথ ইমন

অভিযুক্ত যুবক রামকৃষ্ণ দেবনাথ ইমন © সংগৃহীত

রাজধানীর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা দাবির অভিযোগে কুমিল্লার বরুড়া থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

অভিযুক্ত যুবকের নাম রামকৃষ্ণ দেবনাথ ইমন (৩৮)। তিনি বরুড়া উপজেলার ভাকসার গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে। পুলিশ জানিয়েছে, ইমন ফেসবুক আইডির মাধ্যমে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতেন। এরপর নগ্ন ছবি দেখিয়ে টাকা দাবি করতেন। না দিলে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

ওসি জানান, ইমন ‘মন আমার উড়ন্ত পাখি’ নামে ফেসবুক আইডি দিয়ে রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন। একদিন তার গোসল করার সময়ে ভিডিও কলে কথা বলেন এবং গোপনে ছবি তুলে রাখেন। পরে সেই ছবি দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। না দিলে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি  দেন। এ ঘটনায় ওই শিক্ষার্থী অভিযোগ করলে ইমনকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা হাজির কৃষিমন্ত্রীর বাসায়

ওসি বলেন, ইমন কয়েকটি আইডি ব্যবহার করতেন। কোনো আইডি দিয়ে প্রতারণা শেষ হলে বন্ধ করে দিতেন। সর্বশেষ তার পাঁচটি আইডি সচল ছিল। সেগুলো হচ্ছে- মেঘলা আক্তার, ফারজানা আক্তার, মন আমার উড়ন্ত পাখি, ঢাকাইয়া পোলা ও হঠাৎ বৃষ্টি। মন আমার উড়ন্ত পাখি আইডি দিয়ে মেয়েদের সঙ্গে ও ফারজানা আক্তার দিয়ে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, ইমনের কুমিল্লায় দোকান আছেন। ওই দোকানে রিচার্জ কার্ড বিক্রি ও রিচার্জ করা হয়। তবে নিজের পরিচয় দিতেন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে। তার কাছে যেসব মেয়ে রিচার্জ করতেন তাদের নম্বর লিখে রাখতেন।সেসব নম্বর দিয়েই যোগাযোগ করে প্রেমের ফাঁদে ফেলতেন।

এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
কুপিয়ে শিবির নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ…
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬
ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই : অর্থমন…
  • ২১ এপ্রিল ২০২৬