অর্ডার করা খাবারের পরিবর্তে খালি প্যাকেট: ৫০ হাজার টাকা জরিমানা

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২ PM
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ © ফাইল ছবি

নারায়ণগঞ্জে অর্ডার করা খাবার ডেলিভারির সময় খালি প্যাকেট দিয়ে প্রতারণার অভিযোগে একটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের খানপুর এলাকায় অবস্থিত সুন্দরবন রেস্তোরাঁকে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

তিনি জানান, অর্ডার করা খাবার ডেলিভারি না দিয়ে খালি প্যাকেট দিয়ে প্রতারণার অপরাধে সুন্দরবন রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাব এর প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি ও জেলা পুলিশের একটি দল।

ট্যাগ: জরিমানা
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close