ছাত্রীর মোবাইল ছিনিয়ে চবির চলন্ত শাটল থেকে লাফ তরুণের

১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২ AM
চবির শাটল ট্রেন

চবির শাটল ট্রেন © ফাইল ছবি

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক শিক্ষার্থীর মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিনতাইয়ের সময় নগরীর অপিজেন মোড় এলাকা পার হচ্ছিল ট্রেনটি। মোবাইল ছিনতাই করে ওই তরুণ চলন্ত শাটল থেকে লাফ দিয়ে চলে যায়।

জানা গেছে, চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী আতিশা ইবনাত শাটলে চড়ে শহর থেকে যাচ্ছিলেন চবিতে। তিনি বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘কণিকা’র সদস্য। সংগঠনের সভায় যোগ দিতে তিনি ক্যাম্পাসে যাচ্ছিলেন।

আরো পড়ুন: অধ্যাপক হওয়ার জন্য রাবি শিক্ষক তাহেরকে হত্যা সহকর্মীর

আতিশা জানান, শাটলে শুরু থেকেই আশপাশে ঘোরাঘুরি করছিলেন ওই তরুণ। তিনি বসেছিলেন দরজার পাশের সিটে। অপিজেন মোড় অতিক্রম করার সময় তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফ দেয় ওই তরুণ।

বগিতে কর্তব্যরত পুলিশ সদস্য মো. রমজান বলেন, ট্রেনের গতি বেশি থাকায় নামতে পারেননি তারা। চট্টগ্রাম রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। ছিনতাইকারীর বয়স ২০-২২ বছরের মধ্যে। ওই ছাত্রীকে থানায় জিডি করতে বলা হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬