ক্লাসরুমে সহপাঠীর ঘুষিতে প্রাণ গেল আকাঈদের

১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৫ AM
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আকাঈদ শেখ

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আকাঈদ শেখ © সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে সহপাঠীর ঘুষিতে আহত মো. আকাঈদ শেখ মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আকাঈদ উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আকাঈদ রামনগর গ্রামের নজরুল শেখের ছেলে। অভিযুক্ত ছাত্রও একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মিস্ত্রি জানান, গত ৩১ আগস্ট দুই ছাত্রের মধ্যে একই বেঞ্চে বসা নিয়ে হাতাহাতি হয়। আকাঈদের চোখ ও মাথায় আঘাত লাগে। বিষয়টি শুনে মীমাংসা করে দিই। তাকে প্রাথমিক চিকিৎসা করাই।

আরো পড়ুন: দুই শিশুকে ধর্ষণের পর ঝুলিয়ে রাখা হলো গাছে

তিনি জানান, প্রথমে স্বাভাবিক থাকলেও ঘটনার ১০-১১ দিন পর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয় পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ও আহত অন্তত ১০ শ্রমিক
  • ১৪ আগস্ট ২০২৬
স্নাতক পাসে চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক
  • ১৪ আগস্ট ২০২৬
আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬