খারাপ ফল করায় বকুনি, ঝুলন্ত লাশ পাওয়া গেল কলেজছাত্রের

১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১২ AM
খুলনার মিস্ত্রিপাড়া থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

খুলনার মিস্ত্রিপাড়া থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ © সংগৃহীত

খুলনায় স্বপ্নময় সাহা (২৩) নামে সরকারি সুন্দরবন কলেজের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) নগরীর মিস্ত্রিপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নগরীর মিস্ত্রিপাড়ার প্রফেসর রোকন উদ্দিন সড়কের বাড়িওয়ালা সৈয়দ মোফাজ্জল হোসেনের ভাড়াটিয়া সত্যজিৎ সাহার ছেলে স্বপ্নময়। সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন  বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষায় বসতে পারছেন না ধর্ষণের শিকার মেয়েটি

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্দরবন কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন স্বপ্নময় সাহা। একটি বিষয়ে খারাপ ফলাফল করায় তাকে বকাবকি করেন বাবা-মা। এরপর সবার সঙ্গে কথা বন্ধ করে দেন স্বপ্নময়। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরিবারের লোকজন টের পেয়ে মরদেহ নামিয়ে সকালে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence