নিখোঁজ ৭ কলেজছাত্র, মূলহোতা চিকিৎসক শাকির গ্রেফতার

১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০১ PM
চিকিৎসক শাকির আবরার

চিকিৎসক শাকির আবরার © ফাইল ছবি

কুমিল্লার কলেজপড়ুয়া সাত শিক্ষার্থী নিখোঁজের মূলহোতা সদ্য এমবিবিএস পাস করা শাকির বিন ওয়ালী নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মগবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আবরুর হক আবারারকে (১৮) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চিকিৎসক শাকির বিন ওয়ালিদকে রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি প্রধান আসাদুজ্জামান আরও বলেন, গ্রেফতার চিকিৎসক শাকির আবরারের মাধ্যমে কুমিল্লার নিখোঁজ ওই ৭ কলেজছাত্রকে তাওহীদ ও জিহাদের প্রশিক্ষণ দিয়েছিল। তাদের দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদ চলছে। কুমিল্লার নিখোঁজ ৭ কলেজছাত্রের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ: অপহরণ
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
close