রাজধানীতে স্কুলছাত্র নিহত: মাইক্রোচালক গ্রেফতার

১২ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৭ PM
আলী হোসেন

আলী হোসেন © ফাইল ছবি

রাজধানীতে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় বিজ্ঞান স্কুল ও কলেজের ছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় চালক জিয়াউল হককে (৫০) গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আলী হোসেন নিহতের ঘটনায় আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এ বিষয়ে আজ সোমবার বিকেলে তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুনঃ রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে সোমবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বিজয় সরণি মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রথমে রাজধানীর ফার্মগেট মূল সড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি পালন শুরু করে সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে আরও কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়ে ফার্মগেট থেকে দুপুর সাড়ে ১২টার দিকে বিজয় সরণি মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সব কটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত রোববার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে প্রাইভেটকারের ধাক্কায় আলী হোসেন নামে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলোর মুখ দেখছে এনসিপির উপদেষ্টা কমিটি—জানালেন সারোয়ার তুষার
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ঢাকা বিভাগের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ ৪ …
  • ১১ নভেম্বর ২০২৬
৫৫ বছর পর নগর স্বাস্থ্যের দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, ৬ …
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
কত গাড়িতে হামলা হলে বুঝব আইনশৃঙ্খলার অবনতি হয়েছে
  • ১১ নভেম্বর ২০২৬
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950