ঘুম থেকে উঠে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩০ PM
গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে শাহ আলম

গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে শাহ আলম © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শাহ আলম (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মোবাইলে গেম খেলতে বাধা দেওয়ায় তিনি এমনটি করেছেন বলে জানা গেছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কিশোর শাহ আলম এর বাবার নাম কাবির আলী।

বাবা কাবির আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিল শাহ আলম। তখন তার মা মোবাইলটি জোর করে হাত থেকে কেড়ে নেন। এর কিছুক্ষণ পর নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ নামানোর ব্যবস্থা করে।

আরও পড়ুন: ফেসবুকে ক্রাশ অ্যান্ড কনফেশন পেইজ: বিনোদন নাকি বিড়ম্বনা!

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার।

তিনি জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপ-পরিদর্শক (এসআই) মাহবুব। ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে মরদেহ । এ ঘটনায় প্রক্রিয়াধীন রয়েছে আইনগত ব্যবস্থা।

আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬