এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য পদক। তবে এবার সেই লক্ষ্য শুধু ব্রোঞ্জে আটকে রাখতে চায় না বাংলাদেশ। আগের আসরে দুই দলই ব্রোঞ্জ জিতেছিল, এবার লক্ষ্য আরও এক ধাপ ওপরে।

জাপানের নাগোয়ায় ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমসের ক্রিকেট।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রকাশ করেছে পুরুষ ও নারী ক্রিকেটের সূচি। সব ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে পালোমা মিজুহো স্টেডিয়ামে হবে।

নারী দলকে দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। একই দিনে পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। পরদিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা-মালয়েশিয়া ও ভারত-জাপান।

চীনের বিপক্ষে জিতলেই ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এরপর ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল। অর্থাৎ সোনার লড়াইয়ে পৌঁছাতে বাংলাদেশের মেয়েদের প্রয়োজন মাত্র দুটি জয়।

অন্যদিকে পুরুষ দলের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের সেরা দলের বিপক্ষে।

একই দিনে পাকিস্তান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের। ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের সেরা দলের সঙ্গে।

পুরুষ দলকে তাই গ্রুপ পর্ব নিয়ে ভাবতে হচ্ছে না। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হবে কঠিন পরীক্ষা। জয় পেলেই সেমিফাইনাল। ১ অক্টোবর হবে শেষ চারের লড়াই। এরপর ৩ অক্টোবর সকাল ৯টায় ব্রোঞ্জ পদকের ম্যাচ এবং দুপুর ২টায় ফাইনাল।

এশিয়ান গেমসে ক্রিকেটে ২০২৩ সালে চীনের হাংজুতে পুরুষ ও নারী—দুই দলই জিতেছিল ব্রোঞ্জ। পুরুষ দল পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় হয়েছিল। নারী দলও দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে জিতেছিল ব্রোঞ্জ।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬