অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

১১ আগস্ট ২০২৬, ০৯:৪৫ PM
অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন টাইগারদের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। 

তিনি জানান, টেস্ট ফরম্যাটের গুরুত্বপূর্ণ জায়গায় উন্নতি করার পাশাপাশি ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করেছে খেলোয়াড়রা। 

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় আশিক বলেন, ‘খেলোয়াড়রা দিন দিন উন্নতি করছে ও কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। এখানে স্লিপ ক্যাচ, উঁচু ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগের মতো জায়গায় ক্যাচ ধরার মত অনুশীলন বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে তারা।’

টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ থাকায় দল উপকৃত হয়েছে বলে জানান ফিল্ডিং কোচ। তার মতে একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকে দল উপকৃত হয়েছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে।

তিনি বলেন, ‘অনুশীলন ম্যাচ খেলতে পেরে খুব ভালো লাগছে। অনুশীলন ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচও ধরেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন আমাদের মাথায় আছে। বিশ্বের যেকোনো জায়গায় আমরা যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে পারবো ততই ভালো।’

আশিক আরও বলেন, ‘এখানে আমরা অনেকদিন ধরে আছি। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক কাজ করা হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

টেস্ট ম্যাচ পাঁচদিনের হওয়ায় একটানা মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। আশিক মনে করেন, মনোযোগ ধরে রাখতে যেকোন চ্যালেঞ্জের জন্য খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। 

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত আছে। ক্রিকেট ব্যাট-বলের খেলা। আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি।’

ফিল্ডিংয়ে হাফ-চান্সকে আউটে পরিণত করার উপর জোর দিয়েছেন আশিক। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। যেখানে সুযোগ খুবই কম আসে। 

তিনি বলেন, ‘ফিল্ডিংয়ে হাফ-চান্সকে কাজে লাগানোর সবচেয়ে বড় বিষয় হলো- মনোযোগ ধরে রাখা। টেস্ট ক্রিকেটে এমনও হয়, অনেকক্ষণ বল আসছে না। কিন্তু হঠাৎ একটি বল আসে এবং সেটিই কাজে লাগাতে হয়। তাই দলের প্রধান লক্ষ্য হলো- হাফ-চান্সকে পুরোপুরিভাবে কাজে লাগানো। মাঠে কিভাবে মনোযোগ ধরে রাখা যায়, আমরা সেটি নিয়ে কাজ করছি।’

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬