১৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

১০ মে ২০২৬, ১১:৩৯ AM
পাকিস্তানের আরেক উইকেটের পতন। মিরাজদের উদযাপন

পাকিস্তানের আরেক উইকেটের পতন। মিরাজদের উদযাপন © টিডিসি

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসেছিল পাকিস্তান। তৃতীয় দিনের শুরুতেও সেই দাপট জিইয়ে রেখেছিল সফরকারীরা। তবে প্রথম সেশনের প্রথম ঘণ্টার শেষ দিকে পাকিস্তান শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান আওয়াইজকে প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তান অধিনায়ক শান মাসুদও। মাত্র ৯ রান করে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজ লেগ বিফোরের ফাঁদে ফেলেন সৌদ শাকিলকে। রানের খাতা খোলার আগেই বিদায় নেন এই ব্যাটার। এতে মাত্র ১৭ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

এরপরে মিরাজের হাত ধরে উইকেটে থিতু হয়ে যাওয়া আবদুল্লাহ ফজল থেকেও ‘মুক্তি’ পায় স্বাগতিকরা। মিরাজের বল মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ত্রিশ গজের ভেতরে তাইজুলের হাতে ক্যাচ দেন ফজল। অভিষেকে ফিফটি করা এই ব্যাটসম্যান ফেরেন ১২০ বলে ৬০ রান করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৩০ রান। উইকেটে আছেন নতুন দুই সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান।

এর আগে তৃতীয় দিনের খেলা শুরুর পর সেঞ্চুরির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আজান আওয়াইসের। ৮৫ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি ব্যাটার পঞ্চম ওভারেই পৌঁছে যান তিন অঙ্কের মাইলফলকে। নাহিদ রানার করা ৫১তম ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে শতক পূর্ণ করেন তিনি। ১৫৩ বলে সাজানো এই দারুণ ইনিংসে ছিল ১৪টি চারের মার। তবে তাসকিনের শিকার বনে আওয়াইস ১৬৫ বলে ১০৩ রান করে সাজঘরে ফেরেন।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬