সেঞ্চুরি করা আওয়াইসকে ফিরিয়ে স্বস্তি আনলেন তাসকিন

১০ মে ২০২৬, ১১:০১ AM , আপডেট: ১০ মে ২০২৬, ১১:০৪ AM
দারুণ ডেলিভারিতে আজান আওয়াইকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ

দারুণ ডেলিভারিতে আজান আওয়াইকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ © টিডিসি

অবশেষে বড় সাফল্য পেল বাংলাদেশ। দীর্ঘ সময় দাপট দেখানো আওয়াইসকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। তার দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ তুলে দেন এই ব্যাটার আর চমৎকার ক্যাচটি লুফে নেন অধিনায়ক শান্ত।

এর মধ্য দিয়ে ভেঙে যায় আওয়াইস ও ফজলের ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। দিনের হিসাবে এটি ছিল তাসকিনের দ্বিতীয় ওভার আর সেই ওভারেই এনে দেন কাঙ্ক্ষিত সাফল্য। অভিষেক ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেওয়া আওয়াইস ১৬৫ বলে ১০৩ রান করে সাজঘরে ফেরেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২২০ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে এখন ক্রিজে এসেছেন শান মাসুদ। অন্য প্রান্তে আরেক অভিষিক্ত ফজলও ফিফটি ছুঁয়ে ফেলেছেন।

এর আগে তৃতীয় দিনের খেলা শুরুর পর সেঞ্চুরির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আজান আওয়াইসের। ৮৫ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি ব্যাটার পঞ্চম ওভারেই পৌঁছে যান তিন অঙ্কের মাইলফলকে। নাহিদ রানার করা ৫১তম ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে শতক পূর্ণ করেন তিনি। ১৫৩ বলে সাজানো এই দারুণ ইনিংসে ছিল ১৪টি চারের মার।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬