বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন

০৭ মে ২০২৬, ০৭:১৫ PM
বিপিএল ও বিসিবি লোগো

বিপিএল ও বিসিবি লোগো © সংগৃহীত

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে একজন ক্রিকেটারসহ অন্তত ৪ জনের বিরুদ্ধে প্রমাণ পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি, অন্য এক আসরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। বহুল আলোচিত ও সমালোচিত ২০২৫ বিপিএল নিয়ে দীর্ঘ তদন্ত শেষে এবার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

বৃহস্পতিবার (৭ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিপিএল ২০২৫ ফিক্সিং কাণ্ডে তদন্ত শেষে শাস্তি পাচ্ছেন ক্রিকেটারসহ ৪ জন। এর মধ্যে ক্রিকেটার হিসেবে শাস্তি পেয়েছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। এ ছাড়া টিম ম্যানেজার লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ। 

অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং অভিযোগের জবাব দেওয়ার জন্য নোটিশ পাওয়ার পর থেকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এই পর্যায়ে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানানো হয়েছে।

এ ছাড়া বিপিএলের নবম, দশম এবং একাদশ আসরে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে সামিনুর রহমানের বিরুদ্ধে ‘বিসিবি এক্সক্লুডেড পারসন পলিসি’ (বহিষ্কৃত ব্যক্তি নীতিমালা) এর অধীনে একটি ‘এক্সক্লুশন অর্ডার’ বা বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। তদন্তে দেখা গেছে, জুয়া সংক্রান্ত কার্যক্রম, খেলোয়াড় ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়া এবং দেশি-বিদেশি বেটিং সিন্ডিকেটের সাথে যোগাযোগমাধ্যমে ম্যাচ সংশ্লিষ্ট দুর্নীতিতে ভূমিকা রেখেছেন। নোটিশ পাওয়ার পর  রহমান তার আত্মপক্ষ সমর্থনের অধিকার ত্যাগ করে এই বহিষ্কারাদেশ মেনে নিয়েছেন।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি দুর্নীতি বিরোধী কোড বা বিধিমালার (দ্য ‘কোড’) বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজন খেলোয়াড়, দলের কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক এবং অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি (বিপিএল টি-টোয়েন্টি) এর ১২তম আসরকে কেন্দ্র করে বিসিবি ইনটেগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের প্রেক্ষিতে এই অভিযোগগুলো আনা হয়েছে। তদন্তে দুর্নীতির চেষ্টা, বেটিং বা জুয়ায় সম্পৃক্ততা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্ত কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগগুলো মূলত জুয়া সংক্রান্ত কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব দেওয়া, বিধিমালার অনুচ্ছেদ ৪.৩ এর অধীনে জারি করা নোটিশ পালনে ব্যর্থতা, তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ যোগাযোগ গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতি বিরোধী কর্মকর্তার (ড্যাকো) সঙ্গে সহযোগিতা না করার সাথে সম্পর্কিত। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন:

মো. লাবলুর রহমান (টিম ম্যানেজার):

অনুচ্ছেদ ২.৪.৬: কোনো জোরালো কারণ ছাড়াই ড্যাকোর (DACO) তদন্তে সহযোগিতা করতে অস্বীকার বা ব্যর্থ হওয়া (অনুচ্ছেদ ৪.৩ এর অধীনে নোটিশ পালনে ব্যর্থতাসহ)।

অনুচ্ছেদ ২.৪.৭: তদন্ত কাজে বাধা সৃষ্টি বা বিলম্ব করা (তথ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রমাণ গোপন, মুছে ফেলা বা ধ্বংস করাসহ)।

মো. তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক):

অনুচ্ছেদ ২.৪.৬: তদন্তে ড্যাকোকে সহযোগিতা করতে অস্বীকার বা ব্যর্থ হওয়া।
অনুচ্ছেদ ২.৪.৭: তদন্ত কাজে বাধা প্রদান বা বিলম্ব করা এবং তথ্য গোপন বা ধ্বংস করা।

অমিত মজুমদার (ঘরোয়া ক্রিকেটার):

অনুচ্ছেদ ২.২.১: ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য যেকোনো বিষয়ে বাজি ধরা বা বাজি গ্রহণ করা।

রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার):

অনুচ্ছেদ ২.২.১: ক্রিকেট ম্যাচের ফলাফল বা খেলার যেকোনো পরিস্থিতির ওপর বাজি ধরা বা বাজিতে অংশ নেওয়া।

প্রসঙ্গত, বিপিএলের ২০২৫ আসর চলাকালে কয়েকটি দল, কয়েকজন ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বেশ জোরালোভাবে সামনে এসেছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ।

সেই তদন্ত শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন বিসিবির কাছে জমা দেয় কমিটি। পরে সেটি বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে তিনিও কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পান। মূলত বিপিএলের ২০২৫ মৌসুম আসরে ফিক্সিং সন্দেহের কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে খেলতে দেওয়া হয়নি ২০২৬ বিপিএলে। যদিও বিসিবির চূড়ান্ত রিপোর্টে তাদের নাম নেই। 

ঢাকা কলেজে আর্জেন্টাইন সমর্থকদের গরু ভোজ কাল
  • ১৮ জুলাই ২০২৬
দুপুরে চুরির দায়ে ১০০ রাকাত নামাজ পড়াল গ্রামবাসী, রাতে মাদক…
  • ১৮ জুলাই ২০২৬
ইতোমধ্যেই নিশ্চিত ৫৪৬ কোটি টাকা, ফাইনাল জিতলে কত পাবেন মেস…
  • ১৮ জুলাই ২০২৬
গণপরিবহনে যুক্ত হবে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় দুঃসংবাদ দিলেন মার্তিনেজ
  • ১৮ জুলাই ২০২৬
বরগুনায় ইসমাইল শাহ’র মাজারে ফের অগ্নিসংযোগের অভিযোগ
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence