বিপিএলে ফিক্সিং, শাস্তি পাচ্ছেন ৫ জন

০৭ মে ২০২৬, ০৫:৪৩ PM
বিপিএল শিরোপা

বিপিএল শিরোপা © বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর চলাকালে কয়েকটি দল, কয়েকজন ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বেশ জোরালোভাবে সামনে এসেছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ।

সেই তদন্ত শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন বিসিবির কাছে জমা দেয় কমিটি। পরে সেটি বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে তিনিও কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পান। তবে, তখন কারও নাম প্রকাশ করা হয়নি।

এবার জানা গেছে, এই ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছেন পাঁচজন। বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বর্তমান বিসিবিপ্রধান তামিম ইকবাল। ফিক্সিংয়ে জড়িতদের নাম শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬