আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

২২ মার্চ ২০২৬, ০১:৪৩ PM
ফ্যানি উতাগুশিমানিন্দে

ফ্যানি উতাগুশিমানিন্দে © সংগৃহীত

মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছেন রুয়ান্ডার কিশোরী ব্যাটার ফ্যানি উতাগুশিমানিন্দে। নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এত কম বয়সে এর আগে কেউ শতক হাঁকাতে পারেননি। শুধু তাই নয়, অভিষেক ম্যাচ খেলেই একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরির নজির ছিল না আগে। টি-টোয়েন্টিতে অভিষিক্ত ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৯৬* রানের রেকর্ড ছিল কারেন রোল্টনের। সেটি ভেঙে উতাগুশিমানিন্দে করেন ১১১ রান।

নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘানার বিপক্ষে ৬৫ বলে ১৭টি বাউন্ডারিতে সাজানো এই ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ভর করে রুয়ান্ডা তোলে ৩ উইকেটে ২১০ রান। জবাবে ঘানা ২০ ওভারে ৮ উইকেটে ৮৮ রান তুললে ১২২ রানের বড় জয় পায় রুয়ান্ডা।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড ছিল অ্যামি হান্টারের দখলে। ২০২১ সালে নিজের ১৬তম জন্মদিনে জিম্বাবুয়ের বিপক্ষে ১২১ রান করেছিলেন তিনি। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল প্রসোকোভিয়া আলাকোর।

অন্যদিকে, পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বছর ২১৭ দিন বয়সে ১০২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি, যা দীর্ঘদিন রেকর্ড হয়ে ছিল।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9