পাওয়ার প্লেতে রেকর্ড ভারতের

০৮ মার্চ ২০২৬, ০৮:১৩ PM
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

পাওয়ার প্লের শেষ ওভারে বোলার ডাফিকে চড়া মূল্য দিতে হয়েছে। সেই ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে অভিষেক একাই তুলেছেন ২০ রান। তার এই ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৯২ রেকর্ড গড়া স্কোরে।

টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে এটিই কোনো দলের সর্বোচ্চ রান। একই সঙ্গে নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন অভিষেক। মাত্র ১৯ বলেই তুলে নিয়েছেন অর্ধশতক, যা সেমিফাইনালে ফিন অ্যালেন ও জ্যাকব বেথেলের করা ১৯ বলের ফিফটির রেকর্ডের সঙ্গে সমান।

এই ঝড়ো সূচনায় অভিষেক ১৯ বলে ৫১ রানে অপরাজিত আছেন। অন্যদিকে সঞ্জু স্যামসন ১৭ বলে ৩৩ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন। দুজনের ব্যাটেই দুর্দান্ত শুরু পেয়েছে দল।

এর আগে, মেগা ফাইনালের জন্য নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। কোল ম্যাকনকির জায়গায় দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকব ডাফি। তবে ভারত তাদের জয়ী কম্বিনেশন ধরে রেখেছে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে সূর্যকুমারের দল। অর্থাৎ স্পিনার বরুণ চক্রবর্তী আজও নিজের জায়গা ধরে রেখেছেন।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬