বিশ্বকাপে বিশাল অঙ্কের প্রাইজমানি, কার পকেটে কত যাচ্ছে?

০৮ মার্চ ২০২৬, ০৩:২৬ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি © সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের মহারণ আজ (৮ মার্চ)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা জয়ের পাশাপাশি এই ম্যাচের মধ্য দিয়েই টুর্নামেন্টের বিশাল অঙ্কের পুরস্কার হিসেবে দেওয়া অর্থের বণ্টনও চূড়ান্ত হবে।

তবে ২০২৪ আসরের তুলনায় এবারের টুর্নামেন্টে পুরস্কারের অর্থ প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে মোট প্রাইজমানি প্রায় ১৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৪ কোটি টাকার সমান।

এবার চ্যাম্পিয়ন দল প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা পাবে। আর রানার্সআপ দল প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার পাবে (প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকার সমান)। 

এদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলো প্রায় ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার করে পাবে (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা)। অন্যদিকে সুপার এইটে জায়গা করে নেওয়া প্রতিটি দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার সমান)।

এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাকি দলগুলোর প্রত্যেককে প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার সমান। 

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬