গ্যালারিতে দর্শক, খেলোয়াড়রা হোটেলে: বিপিএলে বিতর্কিত ইতিহাস

১৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ PM
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম © টিডিসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যেন সৃষ্টি হলো নজিরবিহীন এক পরিস্থিতিই। গ্যালারিতে দর্শক বসে থাকলেও মাঠে নামেননি খেলোয়াড়রা।মূলত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কড়া ও বিতর্কিত মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে থাকা ক্রিকেটারদের সংগঠন কোয়াব ম্যাচ বয়কট করায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি দিনের প্রথম ম্যাচ। ইতিহাসে প্রথমবার এমন দৃশ্যের সাক্ষী বিপিএল।

সিলেট পর্ব শেষে আজ (১৫ জানুয়ারি) থেকেই ঢাকায় শুরু হওয়ার কথা ছিল বিপিএলের খেলা। সূচি অনুযায়ী দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও দুই দলের কোনো ক্রিকেটারই মাঠে যাননি। দর্শকেরা গ্যালারিতে অপেক্ষা করলেও খেলোয়াড়রা ছিলেন হোটেলেই।

এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে আগেই সময়সীমা বেঁধে দিয়েছিল কোয়াব। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারিও দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগের কোনো ঘোষণা না আসায় ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অটল থাকেন ক্রিকেটাররা। রাতভর আলোচনা ও ম্যাচের আগে দফায় দফায় বোঝানোর চেষ্টা করেও সমাধান বের করতে পারেনি বিসিবি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান, বিসিবি আজকের দুটি ম্যাচই আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে। তবে তিনি স্বীকার করেন, দিনের প্রথম ম্যাচটি সময়মতো শুরু হওয়ার সম্ভাবনা কম।

এদিকে পদত্যাগের ঘোষণা না আসায় ম্যাচের সময়েই ঢাকার হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোয়াব। ছয় দলের ক্রিকেটারদের সেখানে এক হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলন শুরু হয়নি।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬