সামনে নাম দেওয়ার আগে ভাবতে হবে: মোস্তাফিজ প্রসঙ্গে সাকিব

০৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ PM
তানজিম হাসান সাকিব

তানজিম হাসান সাকিব © সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ব্যাপক আলোচনা চলছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনে। এই ঘটনার প্রভাব অন্য ক্রিকেটারদের মনোভাবেও পড়েছে। এই প্রেক্ষাপটে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, আগামী মৌসুমে আইপিএলে নাম দেওয়ার বিষয়ে নতুন করে ভাববেন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরিয়ে দিল, এটা আসলে আমরা কেউ জানি না। হয়তো রাজনৈতিক ইস্যু হতে পারে। কিন্তু ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা তো চাই... আমরা আসলে রাজনৈতিক দিক দিয়ে চিন্তা করি না।’

এই পেসার আরও বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা থাকে। ওই হিসাবে আমরা নাম দিই। তবে পরবর্তী বছর এজেন্টের সঙ্গে কথা বলে বা দেশের যারা আছে, তাদের সঙ্গে কথা বলে তারপর আমরা নাম দেব বা নাম দেব না।’ 

এদিকে এ ঘটনার পর নিরাপত্তা ইস্যু তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যেতে অস্বীকৃতি জানিয়ে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিষয়টি এখনো আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায়।

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬