হাসিনা ও মোস্তাফিজকে নিয়ে ভারতের ‘ভিন্ন’ অবস্থানে অবাক সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার

০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ PM
মোস্তাফিজুর রহমান ও শেখ হাসিনা

মোস্তাফিজুর রহমান ও শেখ হাসিনা © টিডিসি সম্পদিত

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে অদ্ভুত পরিস্থিতির মুখে কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর হুমকির মুখে হঠাৎ করেই মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে তাদেরকে নির্দেশনা দিয়েছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এর প্রেক্ষিতে ইতোমধ্যে বাংলাদেশি পেসারকে ছেড়েও দিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

ক'দিন আগে নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু নতুন মৌসুমে একটিও বল না করে দলের একজন বিদেশি খেলোয়াড়কে হারাতে হয়। 

তবে এই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় আরও একটি বিষয়। কারণ, একই সময়ে গত বছরের সরকারবিরোধী আন্দোলনের পর দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে দেশটি। দুই বিষয়ে ভারতের ভিন্ন অবস্থান নিয়ে প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার এক্স-এ লিখেছেন, ‘বিসিসিআইর নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করা ব্যাপার হলো যে ভারত হাসিনা ওয়াজিদকে (শেখ হাসিনা) আশ্রয় দিতে পারে, কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দিতে পারে না। বাংলাদেশ হয়তো ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চাইবে না কারণ খেলোয়াড়রা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজিদ এখনো ভারতে নির্বাসিত আছেন।’

এদিকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারার কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল পাঠাবে না বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসির সঙ্গে বিসিবিকে যোগাযোগ করতে বলেছেন। এরই পরিপ্রেক্ষিতে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে তারা। 

সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে যা বলছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তিন কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭৯ বছরের রিকশাচালক, ফারুকের সহায়তার প্রস্তাবে বৃদ্ধ বললেন,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬