বিসিবি নির্বাচনে বাধা নেই

০৩ জুন ২০২৬, ০৪:১৬ PM
বিসিবি

বিসিবি © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে সৃষ্ট আইনি জটিলতার অবসান ঘটেছে। নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে আগামী ৭ জুন বিসিবি নির্বাচনের আয়োজন নিয়ে আর কোনো বাধা থাকল না। 

আদালতের সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন আবেদন করা হলেও আদালত ইতোমধ্যে এ ধরনের চারটি আবেদনই খারিজ করেছেন।

এর আগে, গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পর্ষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণ পরিষদে ‘কাউন্সিলর’–এর নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। এ চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে রিটটি করা হয়।

আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন আবেদনকারী হয়ে রিটটি করেন। বিসিবির সাধারণ কাউন্সিলে ২০২৫–২৯ মেয়াদের জন্য যথাযথভাবে কাউন্সিলর হিসেবে তারা মনোনীত/নিযুক্ত হয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়।

ফুটবল খেলা শেষ, জয় উদযাপন নিয়ে রাবিতে সংঘর্ষ, আহত ২
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬