হাদির সম্মানে জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত নোয়াখালীর

১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ PM
নোয়াখালী এক্সপ্রেস

নোয়াখালী এক্সপ্রেস © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

এক বিবৃতিতে নোয়াখালী এক্সপ্রেস জানায়, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে নোয়াখালী এক্সপ্রেস পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। শহীদ হাদির সম্মানে আজ ১৯ ডিসেম্বরের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হলো। পরবর্তীতে কবে কখন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, তা জানিয়ে দেওয়া হবে।’

ওসমান হাদির মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।

বিসিবি তাদের শোকবার্তায় জানায়, ‘শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

প্রসঙ্গত, রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার (১২ ডিসেম্বর) চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি।

তফসিলের ১ সপ্তাহের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি
  • ১৬ জুলাই ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের আন্দোলনের পর নতুন করে ক্যাডার হলেন আরও…
  • ১৬ জুলাই ২০২৬
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত …
  • ১৬ জুলাই ২০২৬
দেশের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাকে ফ্যাসিস্ট সরকার ধ্বংস কর…
  • ১৬ জুলাই ২০২৬
সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: মুক্তিযুদ্ধবি…
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, ক্যাডার ও নন-ক্যাডার পদে ন…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence