আলোচনায় থাকলেও দল পাননি রিশাদসহ যেসব তারকা ক্রিকেটার

১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ PM
রিশাদ হোসেন ও আইপিএল ট্রফি

রিশাদ হোসেন ও আইপিএল ট্রফি © সংগৃহীত

নানা নাটকীয়তা ও রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। নিলামে যেমন ছিল তীব্র প্রতিযোগিতা, তেমনি হয়েছে একাধিক নতুন ইতিহাস।

নিলামের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ক্যামেরন গ্রিন। প্রত্যাশা অনুযায়ীই বিদেশিদের আগের সব রেকর্ড ভেঙে ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বিদেশিদের মধ্যে এর আগে সর্বোচ্চ দাম ছিল মিচেল স্টার্কের, ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে সেবারও তাকে দলে টেনেছিল কেকেআর।

তবে আলোচনায় থাকা সত্ত্বেও একাধিক তারকা ক্রিকেটার নিলাম থেকে দল পাননি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে ও অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের অবিক্রিত থাকা নিলামের বড় বিস্ময়।

এই তালিকায় ইংল্যান্ডের উইকেটরক্ষক–ব্যাটার জনি বেয়ারস্টোও আছেন। ওপেনিং থেকে মিডল অর্ডার; সব জায়গায় কার্যকর এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। একই পরিণতি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদেরও।

এ ছাড়া রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলামদের নাম নিলাম তালিকাতেই তোলা হয়নি। বিদেশিদের মধ্যে মাইকেল ব্রেসওয়েল ও শন অ্যাবটের মতো পরিচিত নামও দল পাননি।

আলোচনায় থেকেও দল মেলেনি যাদের:

ডেভন কনওয়ে, জনি বেয়ারস্টো, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মাইকেল ব্রেসওয়েল, শন অ্যাবট, জ্যাক ফ্রেজ়ার-ম্যাকগার্ক।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950