আইপিএলে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ দাম, কত টাকা পাচ্ছেন গ্রিন?

১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ PM
ক্যামেরন গ্রিন

ক্যামেরন গ্রিন © ফাইল ছবি

আইপিএলে আবার রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ রুপি দিয়ে কিনল তারা। আইপিএলের নিলামে বরাবর দামি ক্রিকেটার কেনার অভ্যাস রয়েছে কলকাতার। সেই অভ্যাস থেকে সরল না তারা।

গ্রিনকে নিতে যে লড়াই হবে সেই ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছিল। কারণ, ছোট নিলামে যে অলরাউন্ডারেরা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তিনিই। গ্রিনকে নিতে যে কেকেআর ও চেন্নাই সুপার কিংস ঝাঁপাবে সেটাও বোঝা গিয়েছিল। কারণ, আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর। চেন্নাই ছেড়েছে স্যাম কারেনকে। তাই দুই দলেরই পেসার-অলরাউন্ডার প্রয়োজন ছিল।

আরও পড়ুন: দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হলো রিশাদের

নিলামে দেখা গেল, গ্রিনের নাম বলার পর সবচেয়ে আগে হাত তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও ২ কোটি ৬০ লক্ষ টাকার পর মুম্বাই সরে যায়। তার পর আসরে নামে কেকেআর। রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের লড়াই চলছিল। চড়চড় করে দাম বাড়ছিল গ্রিনের। কেউ কাউকে ছাড়ছিল না। কিন্তু ১৩ কোটি ২০ লক্ষ টাকা দাম ওঠার পর রাজস্থানও সরে যায়। তখন আসরে নামে চেন্নাই।

বাকি লড়াই কলকাতা ও চেন্নাইয়ের। ২০২৩ সালের নিলামে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় গ্রিনকে কিনেছিল মুম্বাই। সেই টাকাতেই ২০২৪ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেই টাকাও এ বার ছাপিয়ে যায়। ২০ কোটি পেরিয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল, বড় অঙ্ক পেতে চলেছেন গ্রিন। অবশেষে কেকেআর ২৫ কোটি ২০ লক্ষ টাকা বিড করার পর চেন্নাই থেমে যায়। গ্রিনকে কেনে কেকেআর।

আইপিএলের নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দাম পেলেন গ্রিন। এর আগে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। সেটাই ছিল এত দিন নিলামে কোনও বিদেশির পাওয়া সর্বোচ্চ দাম। স্টার্ককে ছাপিয়ে গেলেন গ্রিন। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল কেকেআর।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬