মুশফিকের শততম টেস্টে লিটনের দৃষ্টিনন্দন সেঞ্চুরি

২০ নভেম্বর ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ১২:১৬ PM
লিটন দাস

লিটন দাস © টিডিসি ফটো

দেখেশুনেই খেলছিলেন, আগের দিনে অপরাজিত ৪৭ রান থেকে সকালের প্রথম ১০ মিনিটের মধ্যেই  ফিফটি ছুঁয়ে ফেলেন। আর দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ছুঁতে বেশিক্ষণ সময় নিলেন না লিটন দাস। ১৫৮ বল মোকাবিলায় পৌঁছান কাঙ্ক্ষিত তিন অঙ্কে। আর মিরপুর টেস্টে তার ইনিংস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে বড় রানের পথে।

এর আগে, অনন্য এক ইতিহাস রচনা করেন মুশফিকুর রহিম, শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার, আর বিশ্ব ক্রিকেটের মাত্র ১১তম ব্যাটার হিসেবে এ কীর্তি গড়েন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের সেই স্মরণীয় শতরানের পর লিটনের সেঞ্চুরি যেন আরও এক নতুন ইতিহাস।

বৃহস্পতিবার (২০ নভেম্বর)  মধ্যাহ্নভোজের বিরতির কয়েক ওভার বাকি থাকতেই শতকের দেখা পান লিটন। ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজান উইকেটকিপার এই ব্যাটার।

মুমিনুল হকের বিদায়ের পর ক্রিজে নামেন লিটন। মুশি ও লিটনের ব্যাটে ভর করে প্রথম দিনশেষে স্কোরবোর্ডে যোগ হয় আরও ৯০ রান। দিনের শেষ মুহূর্তে মুশফিক ৯৯ আর লিটন ৪৭ রানে অপরাজিত ছিলেন।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage