অবশেষে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল পাকিস্তান

১৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ AM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

সবশেষ এশিয়া কাপে ভারতে সঙ্গে দুইবার মুখোমুখি হলেও একবারও জিততে পারেনি পাকিস্তান। শুধু এশিয়া কাপ নয় এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোন ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। সবশেষ এশিয়া কাপে হ্যান্ডসেক বিতর্ক, ট্রফি হস্তান্তর নিয়ে বিতর্ক এখনো রয়েই গেছে।

এসব বিতর্কের মাঝেই গতকাল দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। ব্যাটে-বলে পুরোপুরি আধিপত্য দেখিয়ে পাকিস্তান শাহিনস ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে।

ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ওপেনার মাআজ সদাকাত নিজের ছন্দে খেলতে থাকেন শুরু থেকেই। প্রথম সাত ওভারেই স্কোরবোর্ড ওঠে ৭৭/১। ৫৫ রানের ওপেনিং জুটিতে সদাকাতের ব্যাটে আসে টানা বাউন্ডারি, আত্মবিশ্বাসী পুল-ড্রাইভ, আর টানা দ্বিতীয় অর্ধশতক।

নাইম ১৪ রান করে ফিরলেও গতি কমেনি। ইয়াসির খান ১১ রানে আউট হলেও জয়ের পথ আরও সুস্পষ্ট হয় সদাকাতের ৭৯* (৪৭ বলে, ৭ চার, ৪ ছক্কা) ইনিংসে। সঙ্গে ফাইক ১৬*; ১৪ ওভারেই ম্যাচ শেষ করে ফেলে পাকিস্তান।

এর আগে ভারতের ব্যাটিং শুরু থেকেই বিপর্যয়ের দিকে এগোতে থাকে। ৩০ রানে অর্য়া বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। সূর্যবংশী, নামন ধীর, দুজনের ৫৪ রানের জুটি একটু প্রতিরোধ গড়লেও সেটাই ছিল শেষ। নামন ৩৫ ও সূর্যবংশী ৪৫ করে ফিরতেই মিডল অর্ডার ভেঙে পড়ে। মাত্র ১২ রানের মধ্যে পড়ে ৫ উইকেট।

বোলিংয়ে শাহিদ আজিজ ৩/২৪ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সদাকাত, সাদ মসুদ নেন দুটি করে উইকেট। বাকি তিন বোলারও একটি করে উইকেট তুললে ভারত থামে ১৯ ওভারে ১৩৬ রানে।

গ্রুপ ‘বি’তে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান শাহিনস। তাদের পরের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence