লাঞ্চের পরেই জোড়া আঘাত বাংলাদেশের

১১ নভেম্বর ২০২৫, ০১:১০ PM
উইকেট উদযাপন বাংলাদেশের

উইকেট উদযাপন বাংলাদেশের © সংগৃহীত

মধ্যাহ্নভোজের বিরতিটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশের জন্য। প্রথম সেশনে তিনটি সহজ ক্যাচ মিস করে হতাশায় ডুবে থাকা টাইগাররা লাঞ্চের পর প্রথম দুই ওভারেই তুলে নিল দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

নাহিদ রানার নিখুঁত ডেলিভারিতে টাইমিংয়ের ভুল করেন পল স্টার্লিং। ব্যাটের কানায় লেগে বল স্লিপে চলে গেলে তা তালুবন্দি করেন সাদমান ইসলাম। ৬০ রানে থামে স্টার্লিংয়ের ইনিংস, সঙ্গে ভাঙে ৯৬ রানের জুটিও।

পরের ওভারেই আক্রমণে আসেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণির শিকার হন নতুন ব্যাটার হ্যারি টেক্টর। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলে যায় বাংলাদেশের পক্ষে।

২৮ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৯৭। ক্রিজে আছেন কার্টিস ক‍্যাম্ফার ও ক‍্যাড কারমাইকেল।

এর আগে, প্রথম সেশনে বেশকিছু সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সহজ তিনটি ক্যাচ হাতছাড়া করে তারা। সেই ভুলের সুযোগ নিয়েই ইনিংস গড়েন পল স্টার্লিং ও ক‍্যাড কারমাইকেল। এতে মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো উইকেট না হারিয়ে আরামসে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ২৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৯৪ রান।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬