পিছিয়ে গেল বিপিএলের নিলাম

১১ নভেম্বর ২০২৫, ০১:২৬ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০১:২৭ AM
বিপিএলেরে কাপ

বিপিএলেরে কাপ © সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আগামী ১৯ ডিসেম্বর শুরু হতে পারে এবারের আসর, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি। মূলত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এদিকে আগামী ১৭ নভেম্বর যে নিলামটি হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে ২১ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য এবার ড্রাফট নয়, বরং নিলাম পদ্ধতিতেই খেলোয়াড় বাছাই হবে। দীর্ঘ বিরতির পর বিপিএলে আবারও ফিরছে এই পদ্ধতি। এ কারণে বিদেশি অভিজ্ঞ কর্মীদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিসিবি।

যদি শেষ পর্যন্ত বিদেশি বিশেষজ্ঞদের পাওয়া না যায়, তাহলে সিলেট বিভাগে থাকা কয়েকজন দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। আগামী ২১ নভেম্বর বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ থাকায়, বিপিএলের নিলাম সেদিন বিকেল তিনটা থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবার বিপিএলের আগামী আসরে অংশগ্রহণের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে বিসিবি। এই দলগুলো হলো- রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালস।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬